দেশ সংযোগ ফিচার

১২ কেজির এলপিজির দাম এখন ৯৯৯ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১২৩৫ টাকা

১২ কেজির সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ৭৫ টাকা কমিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ৯৯৯ টাকা নির্ধারণ করেছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে ভোক্তাপর্যায়ে নতুন এ দাম কার্যকর হবে। গত জুনে এ দাম ছিল ১ হাজার ৭৪ টাকা।

সোমবার বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম জানানো হয়। বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এ দর ঘোষণা করেন।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে সমন্বয় করা হয় দাম।

বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ৮৩ টাকা ২১ পয়সা, যা গত মাসে ছিল ৮৯ টাকা ৪৮ পয়সা। এ হিসেবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার