জাতীয় ফিচার

১১ কোটি টাকার সোনাসহ আটক ৩

দুর্গাপূজায় বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

যশোরের শার্শা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এ সময় চোরাচালানি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক এলাকা থেকে সোনার বারসহ তাদের আটক করা হয়।

আটক তিন পাচারকারী হলেন- নড়াইলের লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), একই থানার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।

বিজিবি জানায়, কায়বা সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক সোনার বার ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন পাচারকারীকে থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। বিজিবি ধাওয়া করে তাদের আটক করে। মোটরসাইকেল বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশির কৌশলে লুকিয়ে রাখা ৬১টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।

আরও পড়ুনঃ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র