জাতীয়

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ৩৫

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় একই পরিবারের আট সদস্যসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ৪০ জন।

বুধবার আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের দুটি গাড়িবোমা হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

স্থানীয় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার সোমালিয়ার মাহাস শহরে এই হামলার ঘটনা ঘটে। আল শাবাবের সিরিজ হামলার সবশেষ ঘটনা এটি। সরকারি বাহিনী এবং মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো গত বছর বিদ্রোহীদের দীর্ঘদিনের দখলে থাকা অঞ্চল থেকে সরিয়ে দিতে শুরু করার পর এসব হামলার ঘটনা ঘটছে।

এ বিষয়ে সোমালিয়ার হিরশাবেল প্রদেশের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম রয়টার্সকে বলেন, নারী-শিশুসহ নিহতদের অধিকাংশই বেসামরিক। হামলায় ৯ সদস্যের একটি পরিবারের কেবল এক শিশু প্রাণে রক্ষা পেয়েছে। অন্যান্য পরিবারও তাদের অর্ধেক সদস্যকে হারিয়েছে।

আরও পড়ুনঃ আগুন সন্ত্রাস ও আন্দোলন করে বিএনপি সরকারের পতন ঘটাতে পারবে না : কৃষিমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র