জাতীয়

নাইজেরিয়ায় নৌকা ডুবিতে ১০ জনের প্রাণহানি

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি নদীতে এক নৌকা ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার একটি খামার থেকে কাজ করে ফিরে আসা যাত্রীদের বহন করা নৌকাটি কোকো-বেসি জেলার সোমেনাজি গ্রাম অভিমুখে যাওয়ার সময় নাইজার নদীতে দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। এ সময় এ প্রাণহানির ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলার রাজনৈতিক প্রশাসক ইয়াহায়া বেলো কোকো জানান, নৌকাটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা হচ্ছিল। আমরা স্থানীয় ডুবুরিদের সহায়তায় ১০ জনের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো আরও ১০ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই নৌকাডুবির ঘটনায় ৮০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ আগুন সন্ত্রাস ও আন্দোলন করে বিএনপি সরকারের পতন ঘটাতে পারবে না : কৃষিমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র