খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শুক্রবার ব্যক্তিগত সফরে খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে তিনি সড়কপথে খুলনায় যাবেন বলে জানা গেছে। তবে এই সফরে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন কি না তা এখনো জানা যায়নি।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়া উপজেলায় রয়েছে চার বিঘা জমি। পাকিস্তান আমলে কেনা এই সম্পত্তিতে রয়েছে বিশাল গোডাউন, যা এখন ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত। এই জমি দেখার জন্য খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত মঙ্গলবার (৩ জানুয়ারি) খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনসহ প্রশাসনের কর্মকর্তারা জমিটি পরিদর্শন করেছেন।
এ বিষয়ে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, প্রধানমন্ত্রীর সফরটা একেবারেই ব্যক্তিগত। দলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ নাও করতে পারেন তিনি।
আরও পড়ুনঃ আগুন সন্ত্রাস ও আন্দোলন করে বিএনপি সরকারের পতন ঘটাতে পারবে না : কৃষিমন্ত্রী






যুক্তরাষ্ট্রে শিশুসহ ৮ জনের মৃতদেহ উদ্ধার - tathyasangjog
January 5, 2023[…] আরও পড়ুনঃ খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা… […]
শোষণমুক্ত সমাজ-প্রতিষ্ঠায় আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির - tathyasangjog
January 5, 2023[…] আরও পড়ুনঃ খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা… […]
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩ - tathyasangjog
January 5, 2023[…] আরও পড়ুনঃ খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা… […]
শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - tathyasangjog
January 5, 2023[…] আরও পড়ুনঃ খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা… […]
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী - tathyasangjog
January 5, 2023[…] আরও পড়ুনঃ খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা… […]
"সরকার আদালতের কাজে হস্তক্ষেপ করে না" - tathyasangjog
January 5, 2023[…] আরও পড়ুনঃ খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা… […]
বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটোনায় যুক্তরাষ্ট্রের বোস্টনে প্রতিবাদ - tathyasangjog
January 5, 2023[…] আরও পড়ুনঃ খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা… […]