সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে তামাশা করছে বিএনপি: আইনমন্ত্রী
গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার তামাশা করে না; তামাশা করে বিএনপি ও তার হোতারা বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক।
আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসলে রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আনিসুল হক, উপজেলা দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করতে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনদিন নির্বাচন নিয়ে তামাশা করেনি এবং ভবিষ্যতেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিক ভাবে করে দিবে।
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভ্যাস হচ্ছে উদ্ভট উদ্ভট কথা বলা। আর নির্বাচন নিয়ে বিএনপি ও বিএনপি’র যারা হোতা তারাই তামাশা করছেন অতীতে।
এসময় মন্ত্রী তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ এর লক্ষণ ও কারণ জেনে নিন





