জাতীয় ফিচার

সিডনিতে শপিংমলে ছুরি হামলায় নিহত ৫

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে ছুরি হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ শনিবার দেশটির নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং সেন্টারে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি মোট নয়জনকে ছুরিকাঘাত করেছেন। তাদের মধ্যে নয় মাসের একটি শিশুও রয়েছে। ভুক্তভোগীদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্টনি কুক বলেন, তাদের বিশ্বাস, হামলাকারী একাই কাজটি করেছে এবং এর সঙ্গে আর কোনো হুমকি নেই।

তিনি জানিয়েছেন, হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার উদ্দেশ্য কী ছিল সেটিও পরিষ্কার নয়।

আরও পড়ুনঃ “পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র