জীবনযাপন ফিচার

সিঙ্গাপুরের ল্যাবে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ মশা!

সিঙ্গাপুরের ল্যাবে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ মশা!

সারা বিশ্বে মশাকে বিরক্তিকর মাকর হিসেবে গণ্য করলেও এশিয়ার দেশ সিঙ্গাপুর কিন্তু আলাদা দেশটিতে যত্ন করে চাষ করা হয় মশা। এমনকি সিঙ্গাপুরে শুধুমাত্র মশা চাষ করার জন্য প্রচুর লোক নিয়োগ করা হয়। যারা মাস গেলে মোটা টাকার বেতন পান।

এই চাষ করা মশা ছেড়ে দেওয়া হয় পরিবেশে, যাতে তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে।

প্রতিবছর সারা বিশ্বে কোটি কোটি মানুষ মারা যান শুধুমাত্র মশার কারণে। মশার উপদ্রব কমাতে কেউ বা ঘরে স্প্রে করেন, আবার কেউ বা কীটনাশক জাতীয় ধূপ জ্বালান। যা মানুষের শ্বাসসন্ত্রে কিংবা শরীরে বিরূপ প্রভাব ফেলে। তবে সাধারণের থেকে একটু উল্টো পথে হেঁটেছে সিঙ্গাপুর। তারা মশা মারার জন্য কোন চেষ্টা করেনি, উপরন্তু মশার বংশবিস্তার রোধ করতে উঠে পড়ে লেগেছে। যাতে সহজেই ডেঙ্গু থেকে রেহাই পাওয়া যায়।

আরও পড়ুনঃ চীনে মাছেদেরও করোনা পরীক্ষা

সিঙ্গাপুরে কৃত্রিম ভাবে নতুন প্রজাতির মশা তৈরি করা হয়। এই মশার বিশেষ কয়েকটি গুণ রয়েছে। এগুলি বাইরে যায় এবং প্রাণঘাতী এডিস মশা খুঁজে তাদের বংশবিস্তার রোধ করে। এই কৃত্রিম মশা যে সমস্ত স্ত্রী মশার সঙ্গে মিলন ঘটায় তারা আর বংশ বিস্তার করতে পারে না। স্বাভাবিকভাবেই বংশবিস্তার ছাড়া অল্প সময়ের মধ্যে দুই প্রজাতির মশাই মারা যায়।

সিঙ্গাপুরের এক একটি ল্যাবে গবেষকরা প্রতি সপ্তাহে প্রায় লক্ষ লক্ষ মশা তৈরি করেন। জানা যায়, এই পদ্ধতি প্রায় ৯০% সফলতা লাভ করেছে।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার