চীনে কুকুরের পেটে জন্ম নিল নেকড়ে
কুকুরের পেটে জন্ম নিয়েছে নেকড়ে। কি, শুনেই অবাক হয়ে গেলেন তো? এই নেকড়ের বয়েস ১০০ দিন। সে দিব্যি সুস্থ এবং মায়ের সঙ্গে খেলে বেড়াচ্ছে।
আসলে এটি হল পৃথিবীর প্রথম ক্লোন করা মেরু প্রদেশীয় নেকড়ে।
চীনের সিনোজিন বায়াটেকনোলজি এই মেরু প্রদেশীয় নেকড়ের ক্লোনটি তৈরি করেছে। এই নেকড়ের নাম রাখা হয়েছে মায়া। বেজিংয়ের পরীক্ষাগারে জন্মানো এই নেকড়ের বয়স এখন ১০০ দিন।
আরও পড়ুনঃ চীনে মাছেদেরও করোনা পরীক্ষা
আপাতত মায়া এবং তার মা কুকুর একটি ল্যাবের মধ্যেই রয়েছে। তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে হারবিন পোলারল্যান্ডে। মায়ার জন্মানোর পর কোন ভিডিও প্রকাশ্যে আসেনি, কিন্তু প্রায় ১০০ দিন পর সিনোজিন বায়োটেকনোলজি মায়ার একটি ভিডিও প্রকাশ্যে আনে। ভিডিওটি নেট মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
আসলে বন্য মেরু প্রদেশীয় স্ত্রী নেকড়ের ডিম্বাণু থেকে মায়ার জন্ম হলেও বিগল প্রজাতির কুকুরের জরায়ুতে ভ্রূণটি রাখা হয়েছিল। মেরুপ্রদেশীয় ওই নেকড়ের ডিম্বাণু থেকে প্রায় ১৩০টির বেশি নতুন ভ্রূণ তৈরি করা হয়, যার মধ্যে ৮০টিরও বেশি ভ্রূণ প্রতিস্থাপন করা হয়েছিল ৭টি বিগলের জরায়ুতে। সিনোজিনের বিজ্ঞানীদের মতে, বন্য নেকড়ে থেকেই কালক্রমে কুকুরের উৎপত্তি। তাই এই দুই প্রাণীর জিনের মধ্যে অনেকগুলি সাদৃশ্য রয়েছে।





