জাতীয় ফিচার

ইয়ানের আঘাতে বিপর্যস্ত কিউবা বিদ্যুৎবিচ্ছিন্ন

কিউবা বিদ্যুৎবিচ্ছিন্ন

হারিকেন ইয়ানের আঘাতে দ্বীপরাষ্ট্র কিউবা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে এক ব্যক্তির মৃত্যু এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি বলছে, কিউবা উপকূলে গত সোমবার রাতে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে তিন মাত্রার হারিকেন ইয়ান আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, হারিকেনটি এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

গতকাল কিউবার বৈদ্যুতিক জ্বালানি কর্তৃপক্ষের প্রধান ঘোষণা করেছেন, জাতীয় বৈদ্যুতিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে দেশজুড়ে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। এতে ১ কোটি ১০ লাখ মানুষ অন্ধকারের মধ্যে পড়েছে।

আরও পড়ুন : বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রধান বিদ্যুৎকেন্দ্রগুলোর একটিকে সচল করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এদিকে আবহাওয়াবিদেরা আভাস দিয়েছেন, ইয়ানের কারণে কিউবার কিছু অঞ্চলে ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, আজ বুধবার রাত নাগাদ এটি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে হারিকেন ইয়ান। এনএইচসি আভাস দিয়েছে, ইয়ান তিন মাত্রা থেকে চার মাত্রার হারিকেনে রূপান্তরিত হয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ মাইল। ফ্লোরিডার প্রায় ২৫ লাখ মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন স্থানীয় গভর্নর।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র