জাতীয় ফিচার

বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়

জলাতঙ্কে মারা যায়

বর্তমানে বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়। রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে মৃত্যু নিশ্চিত। তবে সময়মত অর্থাৎ কামড় বা আঁচড়ের সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থান সাবান পানি দিয়ে ধুয়ে পূর্ণ ডোজ টিকা নিলে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব।

‘জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সঙ্গে সমন্বয়’ প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে ২০০৭ সাল থেকে বাংলাদেশসহ এশিয়ার ১২টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আরও পড়ুন: গণভোটে নিজেদের বিজয়ী ঘোষণা করলো রাশিয়া

জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে সেমিনার, মুক্ত আলোচনা, জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

র‍্যাবিস ভাইরাসজনিত একটি মারাতক সংক্রামক রোগ জলাতঙ্ক। ভাইরাসটি সাধারণত সংক্রমিত কুকুর মাধ্যমে। তবে অন্যান্য প্রাণি যেমন বিড়াল, শিয়াল, বেজি, বানরও রোগটি ছড়াতে পারে।

বিজ্ঞানী লুই পাস্তর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন। তার এ অবদানকে বিশ্বের বুকে অবিস্মরণীয় করে রাখতে এবং এ রোগের ভয়াবহতা অনুধাবন করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও ২০০৭ সালের ২৮ সেপ্টেম্বর থেকে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করে আসছে।

রিপোর্টার

About Author

2 Comments

  1. অতিরিক্ত লবণ দিয়েই তৈরি হচ্ছে বিস্কুট, চানাচুর, নুডুলস - tathyasangjog

    September 28, 2022

    […] আরও পড়ুনঃ বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে ম… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র