দেশ সংযোগ

সার্বিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৯

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে একটি স্কুলে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ছয় শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছে।

বুধবার সকালে বেলগ্রেডের মধ্যাঞ্চলের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে। এই ধরনের হামলা সার্বিয়ায় এর আগে কখনও হয়নি বলে দাবি করেছে দেশটির শিক্ষামন্ত্রী।

এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী। অন্যজন স্কুলের নিরাপত্তারক্ষী। এছাড়া আহত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। এরই মধ্যে সন্দেহভাজন সপ্তম শ্রেণীর এক ছাত্রকে আটক করেছে। ওই ছাত্র তার বাবার বন্দুক ও গুলি ব্যবহার করে ছাত্রদের ও স্কুলের নিরাপত্তা রক্ষীর দিকে বেশ কয়েকটি গুলি ছুঁড়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ বলেছে, হামলার ঘটনায় বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলের এক ছাত্রকে আটক করা হয়েছে। সন্দেহভাজন এই শিক্ষার্থী তার বাবার বন্দুক ব্যবহার করে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুনঃ এই ঘরে তৈরি শ্যাম্পু দিয়ে পান কোমল-চকচকে চুল

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য