জাতীয় ফিচার

সাংস্কৃতিক কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে: রিজভী

সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে ক্যানসার আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়া কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেটা এখনও সেভাবে পূরণ হয়নি বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, জনগণের যে প্রত্যাশা সেটা এখনও সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ আমরা হয়ত নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়ত ধরবে না; কিন্তু রাস্তা-ঘাটে, পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটাও মানুষ প্রত্যাশা করেনি।

উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, সারাদেশের মানুষ যারা ১৬ বছর নৈরাজ্যের মধ্য দিয়ে গেছে, সন্তান, স্ত্রী ফেরত আসবে কি না, মেয়ে স্কুলে গিয়ে ফেরত আসবে কি না, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনও যদি বাস ডাকাতি করে নারী ধর্ষণ হয়, নারী ধর্ষণের তিন দিন পর পুলিশ মামলা নেয়, বলে এটা ঠিক ধর্ষণ নয় শ্লীলতাহানি, এটা একজন নারীর প্রতি বিদ্রুপ করা। এটা আমরা প্রত্যাশা করি না।

স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছেন কি না তাকে এটা নিশ্চিত করতে হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র