সবার আগে আইফোন কিনতে দুবাই গেলেন ভারতীয় যুবক
ভারতে আইফোন ১৪ প্রো বিক্রি শুরু হবে আরো কিছুদিন পরে। তবে নতুন আইফোন হাতে পেতে আর তর সইছিল না ভারতের কেরালার ধীরাজ পল্লীল নামের এক ব্যক্তির। আর তাই আগেই তা হাতে পেতে হাজারো মাইল পাড়ি দিয়ে দুবাই ছুটে গেলেন তিনি।
আইফোনের নতুন সংস্করণের মালিক হওয়া বিশ্বের প্রথম ব্যক্তিদের একজন হতে তিনি গত সপ্তাহে দুবাই যান। ধীরাজ ভ্রমণ টিকিট বাবদ খরচ করেন ৪০ হাজার রুপি। আর আইফোনের নতুন মডেলটি কিনতে খরচ করেন ১ লাখ ২৯ হাজার রুপি।
১৬ সেপ্টেম্বর দুবাইয়ের একটি শপিং মল থেকে ধীরাজ আইফোনের সবশেষ সংস্করণটি কেনেন। ধীরাজ একজন সিনেমাটোগ্রাফার ও ব্যবসায়ী। ধীরাজ বলেন, তিনি সব সময়ই প্রযুক্তি বিষয়ে উত্সাহী।
আরও পড়ুনঃ ৯ স্ত্রী নিয়ে আয়েশি জীবন ব্রাজিলের এই যুবকের
অবশ্য সবার আগে আইফোনের নতুন সংস্করণ হাতে পেতে ২৮ বছর বয়সী ধীরাজের দুবাই ছুটে যাওয়া নতুন কিছু নয়। এখন পর্যন্ত তিনি চতুর্থবারের মতো দুবাই ভ্রমণ করেছেন। ধীরাজ প্রথমবার দুবাই যান ২০১৭ সালে, দ্বিতীয়বার ২০১৯ সালে, ২০২১ সালে তৃতীয়বার আর গত সপ্তাহে চতুর্থবার।
এ বিষয়ে ধীরাজ বলেন, আইফোনের নতুন সংস্করণ হাতে পাওয়ার জন্য তিনি অপেক্ষা করতে চাননি।






চাকরি করে মোটা টাকার বেতন পাচ্ছে ছাগল - tathyasangjog
September 21, 2022[…] […]
নেপচুনের ঝকঝকে ছবি তুলল জেমস ওয়েব - tathyasangjog
September 21, 2022[…] […]
'পরিকল্পিতভাবে এগিয়ে যাবে দেশের পর্যটন শিল্প' - tathyasangjog
September 21, 2022[…] […]