জীবনযাপন

চাকরি করে মোটা টাকার বেতন পাচ্ছে ছাগল

চাকরি করে মোটা টাকার বেতন পাচ্ছে ছাগল

ছাগল করছে চাকরি। আবার মাস শেষে মোটা টাকার বেতনও পাচ্ছে। শুধু তাই নয়, তার বিলাসিতার আয়োজনে কোন খামতি থাকে না। এমনকি সেই ছাগলকে দেখার জন্য একটি নির্দিষ্ট লোক রেখে দেওয়া হয়। তাকেও দেওয়া হয় মোটা টাকার বেতন।

কাল্পনিক গল্প মনে হলেও যুক্তরাজ্যে কিন্তু একটি ছাগলকে বেতন দেওয়া হয়। আসলে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সবথেকে অভিজ্ঞ আর পুরনো রেজিমেন্ট হলেও রয়্যাল ওয়েলশ। একটি ছাগল এই রেজিমেন্টের মাসকট হয়ে রয়েছে।

১৭৭৫ সালে এই বাহিনীতে ছাগলের জন্য একটি পদ রাখা হয়েছিল। সেখান থেকে এখনো পর্যন্ত এই পদটি রয়ে গিয়েছে। বর্তমানে রেজিমেন্টের তৃতীয় ব্যাটেলিয়নের সেই পদে রয়েছে ছাগল চতুর্থ শেনকিন। এই পদটির নাম হল ফুসিলিয়ার।

সাধারণ সৈন্যদের যেমন পদোন্নতি হয় কিংবা অবনতি হয় তেমনি এই পদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। শেনকিনের পূর্বসূরি প্রথম উইলিয়াম বিলি উইন্ডসরকে ল্যান্স কর্পোরাল পদ থেকে ফুসিলিয়ার পদে নামিয়ে আনা হয়। কারণ সে নাকি রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন অনুষ্ঠানে কুচকাওয়াজের সময় এক ড্রামবাদককে গুঁতিয়ে ছিল।

আরও পড়ুনঃ সবার আগে আইফোন কিনতে দুবাই গেলেন ভারতীয় যুবক

মূলত ওই ছাগল যে বেতন পায় সেই টাকা দিয়ে তার দেখাশোনা করা হয়। এমনকি এই ছাগলের জন্য সোফার, রেডিওর ব্যবস্থা করা আছে। ছাগলটি দেখাশোনার জন্য একটি লোক রাখা রয়েছে। যিনি ছাগলটিকে প্রশিক্ষণ দেন, ব্যায়াম করান, সাজিয়ে রাখেন কিংবা কোন অনুষ্ঠানের জন্য প্রস্তুত করেন। সম্প্রতি ছাগল শেনকিনকে দেখা গিয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর ছেলে চার্লসকে রাজা ঘোষণার অনুষ্ঠানে।

কিন্তু কেন একটি ছাগলকে এত বড় পদে বসানো হয়েছে? এর পেছনে রয়েছে ছোট্ট কাহিনী। রয়্যাল ওয়েলশ মিউজিয়ামের মতে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে বাঙ্কার হিলের লড়াই সময় একটি দল ছুট ছাগলকে অনুসরণ করে রয়্যাল ওয়েলশ রেজিমেন্টের একদল সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে সরে গিয়েছিল। তারপর থেকেই প্রচলিত বিশ্বাস অনুযায়ী ওই ছাগলটিকে সৌভাগ্যের আশায় রেখে দেওয়া হয়। যদি এই রেজিমেন্টের ছাগল মারা যায় তাহলে অবশ্যই সেই খবর জানাতে হয় রাজা কিংবা রানিকে। ওই পদে নতুন ছাগলকে নিয়োগ দেওয়ার জন্য প্রয়োজন পড়ে অনুমতির ।

রিপোর্টার

About Author

1 Comment

  1. চীনে মাছেদেরও করোনা পরীক্ষা - tathyasangjog

    September 21, 2022

    […] আরও পড়ুনঃ চাকরি করে মোটা টাকার বেতন পাচ্ছে ছাগল […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের