সবার আগে আইফোন কিনতে দুবাই গেলেন ভারতীয় যুবক
ভারতে আইফোন ১৪ প্রো বিক্রি শুরু হবে আরো কিছুদিন পরে। তবে নতুন আইফোন হাতে পেতে আর তর সইছিল না ভারতের কেরালার ধীরাজ পল্লীল নামের এক ব্যক্তির। আর তাই আগেই তা হাতে পেতে হাজারো মাইল পাড়ি দিয়ে দুবাই ছুটে গেলেন তিনি। আইফোনের নতুন সংস্করণের মালিক হওয়া বিশ্বের প্রথম ব্যক্তিদের একজন হতে তিনি গত সপ্তাহে দুবাই যান। […]




