“শ্রেণি উপকরণের নামে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা ব্যবস্থা”
শ্রেণি উপকরণের নামে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করলে সংশ্লিষ্ট শিক্ষক এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সরকারি ও বেসরকারি স্কুলের ২০২৪ সেশনে ভর্তির অনলাইন লটারির উদ্বোধন কার্যক্রমের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
২০২৪ শিক্ষার্বষে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তিতে ডিজিটাল লটারিতে এবার সহদর কোটা যোগ করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। বই উৎসব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনী পরিস্থিতি বিবেচনায় রেখেই তারিখ ঠিক হবে।
দীপু মনি বলেন, নতুন সৃজনশীল পাঠ্যক্রমের বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে একটি স্বার্থন্বেষী মহল। এ ছাড়া পাঠ্যক্রমের বিকৃত ব্যাখা করে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেও অপপ্রচার চলছে।
আরও পড়ুনঃ “১৪ দল পরিচয়ে নয়; যারা বিজয়ী হতে পারেন তাদের মনোনয়ন দেয়া হবে”





