“শর্তসাপেক্ষে এসকর্ট পাচ্ছেন ৪ দেশের রাষ্ট্রদূত”
শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতদের পুলিশের নেতৃত্বে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী দূতাবাসগুলোর চাহিদা সাপেক্ষে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩ সালে আগুন সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে কয়েকজন রাষ্ট্রদূতকে বাইরে চলাফেরার সময় পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক এসকর্ট সুবিধা দেওয়া হতো। কিন্তু এখন আগের পরিস্থিতি না থাকায় তাদের এসকর্ট সুবিধা তুলে নেওয়া হয়েছিল।
তবে রাষ্ট্রদূতরা চাইলে আবারও এসকর্ট সুবিধা ফিরে পাবেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শর্তসাপেক্ষে সবাই এসকর্ট সুবিধা ফিরে পাবেন। রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা দেওয়ার জন্য আমাদের আনসার গার্ড রেজিমেন্ট (এজিবি) সদস্যরা প্রস্তুত।
তিনি বলেন, কোনো দূতাবাস যদি মনে করে তাদের এসকর্ট সুবিধা দরকার তাহলে তারা সেখান থেকে সেই সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদের এসকর্ট সুবিধা দেওয়া হবে।
গত ১৪ মে এক আকস্মিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। ওইদিন সকাল ৬টার দিকে পুলিশের তরফে মার্কিন দূতাবাসকে জানানো হয়, আজ থেকে রাষ্ট্রদূত পুলিশের এসকর্ট সুবিধা পাবেন না। অন্য দূতাবাসকেও পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ “গাজীপুরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় দেশের মানুষ খুশি”






হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৩ - tathyasangjog
May 27, 2023[…] […]
মুন্সিগঞ্জে বজ্রপাতে দুই পথচারীর মৃত্যু - tathyasangjog
May 27, 2023[…] […]
ভিসানীতির কারণে জ্বালাও-পোড়াও বন্ধ হলে তা হবে আশীর্বাদ: পররাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
May 27, 2023[…] […]
পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ওআইসি মহাসচিব - tathyasangjog
May 27, 2023[…] […]
"শিক্ষার্থীদের প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে" - tathyasangjog
May 27, 2023[…] […]
ভিসানীতি নিয়ে আ. লীগের মাথাব্যথা নেই: ওবায়দুল কাদের - tathyasangjog
May 27, 2023[…] […]
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে হতাশ ও উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই: কৃষিমন্ত্রী - tathyasangjog
May 27, 2023[…] […]
"পরামর্শক না নিলে বিদেশি ঋণ পাওয়া যায় না" - tathyasangjog
May 27, 2023[…] […]
দেশের সব বিমানবন্দরে করোনার বিধিনিষেধ প্রত্যাহার - tathyasangjog
May 27, 2023[…] […]
সন্তানকে এগিয়ে নিয়ে যেতে এই কাজগুলি করুন - tathyasangjog
May 27, 2023[…] […]