জাতীয় দেশ সংযোগ

“রাজনীতির নামে সহিংসতা চালালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে”

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনীতি গণতন্ত্রের একটা অংশ। রাজনীতিতে অনেক কথা, দেশের মানুষের কল্যাণের কথা দেশের মানুষের উন্নয়নের কথা বলতে কারও বাধা নেই। কিন্তু রাজনীতির নামে যদি সহিংসতা চালানো হয় তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো ব্যবস্থা নিতে।

আজ রোববার দুপুরে গাজীপুরে নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল আন্দোলনের নামে সহিংসতা শুরু করেছে। বিএনপি-জামায়াত ষড়যন্ত্রমলূক কাজ করে শনিবারআইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যকে হত্যা করেছে। দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়।

তিনি বলেন, এ হত্যার বিচার অবশ্যই হবে। শনিবার প্রধান বিচারপতির ফটকে লাথি মারা হয়েছে। এটা আমি মনে করি বিচার বিভাগে লাথি মারা হয়েছে। এটা কোনো সরকার, বাংলাদেশের জনগণ সহ্য করবে না। এর বিচার হবে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ হরতালে ঢাকায় তিন বাসে অগ্নিসংযোগ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র