জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

ওয়াসার পানির সমালোচনা করলেন পরিকল্পনামন্ত্রী

ওয়াসার পানির সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, অনেকে বোতলের পানির ব্যবসা করছে। সুইজারল্যান্ডে বোতলের পানি খায় না, ট্যাপের পানি খায়। এখন গ্রামেও বোতলের পানি বিক্রি হয়। ওয়াসার পানি নিরাপদ নয়। কয়দিন পর পর ব্যাকটেরিয়া পাওয়া যায়। এসব কারণে এগুলো হচ্ছে।

আজ রোববার নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ন্যাশনাল ওয়াশ অ্যাকাউন্টস ২০২০’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ওষুধের ব্যয় বাড়ছে। এর পেছনে বাণিজ্য আছে। আমরা বুঝছি, কিন্তু ধরতে পারছি না। অস্ত্র বাণিজ্যও অনেকটা একই।

তিনি আরও বলেন, গ্রামে এক সময় কলেরা ছিল, এখন নেই। আমার পরিবারের একজন মারা যায় কলেরায়। আমি জীবনের শেষ পর্যায়ে আছি। বলতে চাই, পানির অনেক ভূমিকা আছে। গ্রামে খালবিলও ইজারা দেওয়া হয়েছে। অথচ এ বিলের জন্য অনেক মানুষ মাছ খেত পারতো। গ্রামের মানুষ এসব খালে নামতেও পারে না। এই অবিচার থেকে বের হওয়া দরকার।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশবাসীর জন্য নিবেদিতপ্রাণ। গ্রামে টিউবওয়েল ও কালভার্ট তৈরি হচ্ছে। শহরের পানির ট্যাংকি গ্রামে করেছে। হাইওয়ে নির্মাণ হচ্ছে। মানুষের কল্যাণে শেখ হাসিনা কাজ করছেন। প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সরকার জবাবদিহিমূলক সরকার। কায়েমি স্বার্থ আছে। অনেকে খেয়ে খেয়ে মোটা হচ্ছে।

আরও পড়ুনঃ “রাজনীতির নামে সহিংসতা চালালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র