জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

হরতালে ঢাকায় তিন বাসে অগ্নিসংযোগ

বিএনপি-জামায়াত হরতালের দিনে সকালেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ রোববার সকালে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান শিকদার।

তিনি বলেন, সকাল থেকে তিনটি জায়গায় বাসে আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। সকাল ৯টা ৬ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শিকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। সকাল ১০টা ২২ মিনিটে মোহাম্মদপুরের টাউনহল বাজারে ‘পরিস্থান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিনির্বাপণ করে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

তিনি আরও বলেন, সকাল ১০টা ২৮ মিনিটে বংশালের তাঁতীবাজার মোড়ে ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

এর আগে শনিবার সরকার পতনের একদফা দাবি আদায়ে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এর পর পরই হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

আরও পড়ুনঃ রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিল বিএনপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র