জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিএনপি আমাদের বিশ্বাস ভেঙে দিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার বিএনপি নাশকতা করতে পারে বলে গোয়েন্দা রিপোর্ট ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা গাড়ি পোড়াবে, মানুষ মারবে- এ ধরনের বিশ্বাস করতে পারি না। আমরা কি বিশ্বাস করতে পারি একজন সভ্য মানুষ একজন পুলিশকে হত্যা করবে? আমাদের বিশ্বাস ভেঙে দিলো, তারা কতখানি নৃশংস, কতখানি বর্বর।

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারাই (বিএনপি) এসব নাশকতা করে, সহিংসতার বিস্তার করার জন্য ঘটনাগুলো ঘটিয়েছেন। ২০১৪ সালে আমরা দেখেছি কীভাবে মানুষ পুড়িয়েছে। এ ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা জনসাধারণকে রক্ষা করার জন্য পুলিশ বাহিনী ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে। আবার তারা হরতালের ডাক দিয়েছেন। আহত হলো পুলিশ, ক্ষতিগ্রস্ত হল মানুষের গাড়িঘোড়া আর হরতাল ডাকে বিএনপি! যারা নিজেরাই এই ঘটনাটা ঘটলো তারাই আবার হরতাল ডাকে!

বিএনপি কার্যালয়ে বাইডেনের উপদেষ্টা পরিচয়ে এক ব্যক্তির সংবাদ সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, আবার বিদেশি একজন নাকি এসে তাদের সমর্থন করছে, আমরা এই বিদেশির পরিচয় জানি না। তিনি একজন আমেরিকান, তার সঙ্গে নাকি জো বাইডেনের সরাসরি কথা হয়, তিনি এগুলো বলেছেন। বিএনপির প্রথম সারির নেতাদের সঙ্গে তিনি গোপন বৈঠক করেছেন। তাকেও জিজ্ঞাসা করি তিনি কীভাবে বিএনপির নেতাদের সঙ্গে গোপন বৈঠকে অংশগ্রহণ করলেন? তিনি কে, তিনি যদি উপদেষ্টা হয়ে থাকেন তাহলে আমার প্রশ্ন রয়েছে। পররাষ্ট্র যে নীতি-নৈতিকতা কতখানি লঙ্ঘন করেছে সেখানেও আমাদের প্রশ্ন রয়েছে।

যার আঘাতে পুলিশ মারা গেছে, তাকে গ্রেফতার করা যায়নি কেন- এ প্রশ্নে মন্ত্রী বলেন, ‘অ্যারেস্ট আমরা চালিয়ে যাচ্ছি। সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিতভাবে আমরা যাদের চিহ্নিত করবো, তাদেরকে অবশ্যই আইনের হাতে সোপর্দ করবো। যিনি এটা ঘটিয়েছেন (পুলিশকে মেরে আহত করেছেন) তিনি অসুস্থ হয়ে গেছেন, পেটালেন পুলিশকে আবার তিনিই অসুস্থ হয়ে গেলেন!

আরও পড়ুনঃ হরতালে ঢাকায় তিন বাসে অগ্নিসংযোগ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র