রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে।
বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার সকালে ডিএমপি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে এক হাজার ৯১০ পিস ইয়াবা, ৬৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৭৫৭.২ গ্রাম ৪৯৫ পুরিয়া হেরোইন, ২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ১৫২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।





