জাতীয় ফিচার

রমজানে অবৈধ মজুদ কিংবা হারাম ব্যবসা না করার অনুরোধ কৃষিমন্ত্রীর

কৃষিমন্ত্রী ড. মো.আব্দুস শহীদ বলেছেন, হাটবাজারে যারা মজুতদারি করে তাদের অনুরোধ করবো তারা যেন এই হারাম ব্যবসা কেউ না করেন। আল্লাহর রসুলও বলেছেন, তেজারতি করো কিন্তু হারাম তেজারতি কেউ করবে না। আমি তাদেরকে অনুরোধ করি রমজান মাসে যাতে আমরা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারি তার জন্য সহযোগিতা করবেন।

আজ বৃহস্পতিবার সকালে কৃষিমন্ত্রী গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ইরি যেমন ফিলিপাইনকে বিশ্বে পরিচয় করে দিয়েছে ব্রিও আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করে দিয়েছে। আমাদের বিজ্ঞানীদের মাথায় যে মেধা আছে সেটা অনেক দেশেও পাওয়া যায় না। তাদেরকে গবেষণার সব একটা একটা করে বুঝিয়ে দিতে হয়, তারপর তারা বুঝে, আমাদের দেশের বিজ্ঞানীরা ইশারা দিলেই বুঝে যায়। আমি আশা করছি আমাদের বিজ্ঞানীরা আরো এগিয়ে যাবেন। এজন্য মন্ত্রণালয় থেকে যতটুকু সাপোর্ট দরকার আমারা তা দেব।

এসময় তার সঙ্গে কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ব্রি’র মহাপরিচালক মো. শাহজাহান কবীর, ইরি’র বাংলাদেশ প্রতিনিধি হুমনাথ ভান্ডারি, FAO-এর বাংলাদেশ প্রতিনিধি জ্যাকুন শি, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ব্রি’ উদ্ভাবিত প্রযুক্তি, ধানের জাত ও যন্ত্রপাতির স্টল পরিদর্শন করেন।

এসময় মন্ত্রী ব্রি’র বিজ্ঞানীদের নির্দেশনা দিয়ে বলেন, বিজ্ঞানীরা আরো বেশি করে গবেষণা করেন উৎপাদন যাতে আরো বেশি হয়। আমাদের বিজ্ঞানীদের যে মেধা আছে, তারা আরো এগিয়ে যাবেন। আমাদের দেশের অর্থনীতির শতকরা ৮০ভাগ নির্ভর করে কৃষির উপর। কৃষিকে সেভাবে সাজিয়ে তুলতে পারলে আমাদের অভাব থাকবে না। দারিদ্র বিমোচন শেষ হয়ে যাবে। যে জাতি এগিয়েছে তারা গবেষণার মাধ্যমেই এগিয়েছে। আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে আমাদের কৃষি বিজ্ঞানীরা গবেষণার কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীও গবেষণা কাজে জোর দিতে বলেছেন।

মন্ত্রী বলেন, আমি যদিও একজন বিজ্ঞানী নই। তিনি নিজেকে চাষি পরিচয় দিয়ে বলেন, চাষাবাদ করলে যে ফল পাওয়া যায় বা উৎপাদন পাওয়া যায়, এটার চেয়ে আনন্দ বেশি কিছু হতে পারে না। আমাদের বিজ্ঞানীরা দিন দিন যে একেকটা ভ্যারাইটি আবিষ্কার করে যাচ্ছে তা থেকে বিশ্বকে বুঝিয়ে দেয়ার সুযোগ এবং যোগ্যতা হয়েছে যে বাংলাদেশও পারে। আমাদের বিজ্ঞানীদের কাছে এখন যে কোন আবিষ্কার অসম্ভব বলে আর বিশ্বাস করে না। আমিও অনেক কিছু কৃষি বিজ্ঞানীদেরও কাছ থেকে শিখতেছি। কৃষিমন্ত্রী হলে কি হবে এ ক্ষেত্রে অনেক বিষয় আছে যেগুলো না জানলে অনেক কিছু সিদ্ধান্ত দেয়া বা পরিকল্পনা গ্রহণ করা খুব কঠিন হয়ে যাবে।

আরও পড়ুনঃ “একসময় পান্তা খেয়ে মানুষ জীবন পার করেছে, তবে এখন মানুষ পান্তা খায় না”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র