জাতীয় ফিচার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে প্রকৃতিবান্ধব শিক্ষাঙ্গন: রিজওয়ানা হাসান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি ও পরিবেশবান্ধব এক উৎকৃষ্ট শিক্ষাঙ্গনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে তিনি বলেন, “এই ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশের ভারসাম্য, জলাধার সংরক্ষণ ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা করে।”

রিজওয়ানা হাসান জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেম ও দর্শনের আদর্শে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্থায়ী ক্যাম্পাস অত্যন্ত জরুরি। তিনি বলেন, “পরিবেশবান্ধব নকশা ও টেকসই উন্নয়নের মাধ্যমে এই ক্যাম্পাসকে একটি আদর্শ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকারের বরাদ্দ ধাপে ধাপে বাড়ানোর কথাও জানান।

উপদেষ্টা সবাইকে এই প্রকল্পে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “রবীন্দ্রনাথের আদর্শে গড়া এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র