ফিচার

মোবাইল ফোন ব্রেন ক্যান্সার ঘটায় না: ডব্লিউএইচও

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগের মধ্যে স্বস্তির খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তাদের সাম্প্রতিক গবেষণায় জানানো হয়েছে, মোবাইল ফোনের ব্যবহার, এমনকি দীর্ঘমেয়াদী বা ঘন ঘন ব্যবহারেও মস্তিষ্কের ক্যান্সার বা অন্যান্য মাথা ও ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না।

ডব্লিউএইচও’র বিস্তৃত পর্যালোচনায় ৫,০৬০টি গবেষণা বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, মোবাইল ফোনের রেডিও তরঙ্গের সংস্পর্শে এলেও গ্লিওমা বা লালা গ্রন্থি টিউমারের মতো ক্যান্সারের সঙ্গে কোনো যোগসূত্র নেই।

গবেষণার প্রধান লেখক কেন ক্যারিপিডিস বলেন, “মোবাইল ফোনের ব্যবহার বাড়লেও ব্রেন টিউমারের ঝুঁকি বাড়েনি। এই গবেষণা মোবাইল ফোনের রেডিও তরঙ্গ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করবে।”

গবেষণায় আরও বলা হয়, দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহার বা ঘন ঘন কল করলেও ক্যান্সারের ঝুঁকি বাড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি মোবাইল ব্যবহারকারীদের জন্য স্বস্তিদায়ক তথ্য।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার