জাতীয় ফিচার

“মিয়ানমারের সেনাদের শিগগিরই ফেরানোর বিষয়ে কাজ চলছে”

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারের সেনাদের খুব শিগগিরই ফেরানোর বিষয়ে কাজ চলছে। নিরাপত্তাজনিত কারণে দিনক্ষণ প্রকাশ করতে পারছি না। রাখাইনের রাজধানী সিত্তে থেকে বাংলাদেশ কনসুলেটের কূটনীতিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, মিয়ানমারের সেনাদের খুব শিগগিরই ফেরানোর বিষয়ে কাজ চলছে। নিরাপত্তাজনিত কারণে দিনক্ষণ প্রকাশ করতে পারছি না। রাখাইনের রাজধানী সিত্তে থেকে বাংলাদেশ কনসুলেটের কূটনীতিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

দিল্লী সফর নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৬ থেকে ৯ ফেব্রুয়ারী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ভারত সফরে গিয়েছিলাম, এটি আমার প্রথম দ্বিপাক্ষিক সফর, অত্যন্ত সফল একটি সফর হয়েছে। ভারতের রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্টসসহ বিভিন্ন পর্যায়ের কর্তাব্যাক্তিদের সাথে বৈঠক হয়েছে। সকলেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বের প্রসংশা করেছেন। বিশেষ করে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে নারীর রাজনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রসংশা করেছেন।

তিনি আরও বলেন, আমরা ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছি। তাকে লিখিত আমন্ত্রণপত্র পাঠানো হবে।

এসময় ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আমরা ভোগ্যপণ্যের জন্য ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল। ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে আলোচনায় ছয়টি পণ্যের জন্য বিশেষ কোটা রাখার বিষয়ে কথা হয়েছে। রমজানকে সামনে রেখে ২০ লাখ মেট্রিক টন পেয়াজ এবং ৫০ লাখ মেট্রিকটন চিনি আমদানীর বিষয়টি নিশ্চিত করা গেছে।

তিনি বলেন, ভারতে ভিসা কিভাবে আরও সহজ করা যায় সে বিষয়ে কথা হয়েছে। মিয়ানমারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের দেশে এই ইস্যুতে যে হুমকী বা ঝুঁকি তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে একত্রে কাজ করার বিষয়ে কথা হয়েছে। ভারত সফরে মিয়ানমার সীমান্তে সংঘর্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে তা হলো- সীমান্তে এমন সংঘাতে যেনো ননলিথাল অস্ত্র ব্যবহার হয় সে ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি পরে আলোচনা হবে।

আরও পড়ুনঃ সব জায়গায় চাঁদাবাজি এবং মজুতদারি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র