জাতীয়

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১৬

মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হলেও, নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

আজ শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার দিকে কুয়ালালামপুরের কাছাকাছি সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামার এলাকায় রাস্তার পাশে ভূমিধসের এ ঘটনা ঘটে।

এ বিষয়ে রাজ্যটির দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, গভীর রাতে ঘটা ভয়াবহ এ ভূমিধসের কবলে পড়েন অন্তত ৯২ জন মানুষ। তাদের মধ্যে ৫৩ জনকে অক্ষত অবস্থায় পাওয়া যায়। আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এ ঘটনা ঘটে। ভূমিধসটির ব্যাপ্তি ছিল প্রায় এক একর জায়গাজুড়ে।

কুয়ালালামপুরের বাটাং কালি শহরের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে গেনটিং হাইল্যান্ডসের জনপ্রিয় পাহাড়ি এলাকার বাইরে বিপর্যয়কর এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির সরকার ও জনগণ। এ এলাকাটি মূলত রিসোর্ট ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত।

আরও পড়ুনঃ মহান বিজয় দিবস আজ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র