জাতীয় ফিচার বিশ্ব সংযোগ

মাইলস্টোন ট্র্যাজেডি: ঢাকা ছেড়েছে ভারতীয় মেডিকেল টিম

ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল , নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে নিয়ে গঠিত ভারতীয় মেডিকেল টিমটি বাংলাদেশে তাঁদের কার্যক্রম শেষ করে সোমবার সন্ধ্যায় ভারতে ফিরে গেছে।

গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি ২৩ জুলাই বাংলাদেশে এসেছিল।

ঢাকায় অবস্থানকালে, ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস) -এ তাঁদের বাংলাদেশি সহযোগীগণের সাথে কাজ করেছে, মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ প্রদান করেছে।

ভারতীয় টিমটি এনআইবিপিএস-এ অনুসৃত চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবিলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে।

এই মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য, ভারতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ, বাংলাদেশকে আরও যেকোনো সহায়তা প্রদানের জন্য ভারত তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশে এই জাতীয় শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এই সফর আমাদের দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র