ভিভো ওয়াই০১ এর ফেস ওয়েক ফিচার সম্পর্কে জেনে নিন
ভিভো ওয়াই০১ মডেলটির ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি। বাজেট ফোন হলেও ডিজাইন ম্যারমেরে নয়। ডুয়াল সিমের ভিভো ওয়াই০১ ডিভাইসটি ৬.৫১ ইঞ্চি ওয়াটার-ড্রপ নচ এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা এইচডি+ (৭২০x১৬০০ পিক্সেল) রেজোলিউশন অফার করে।
মুঠোফোনে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকার ফলে স্ক্রিন থেকে নির্গত নীল রশ্মি বা ব্লু লাইট চোখের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে ব্যবহারকারীদের চোখের দিক খেয়াল রেখে ভিভো ওয়াই০১-এর ডিসপ্লেতে আই কমফোর্ট ফিচার দিয়েছে ভিভো। যা ক্ষতিকর নীল রশ্মির নির্গমন কমাতে সহায়ক। স্মার্টফোনটি ৮.২৮ মিমি পুরু এবং ওজন ১৭৮ গ্রাম। এটি স্যাফায়ার ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।
উৎপাদন খরচ কমিয়ে দাম সস্তা রাখার উদ্দেশ্যে সংস্থার তরফে ভিভো ওয়াই০১ তার রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ-সহ একটাই ক্যামেরা পেয়েছে, ৮ মেগাপিক্সেলের। যা ফেস বিউটি এবং টাইম ল্যাপ্সের মতো ক্যামেরা মোড অফার করবে। অন্য দিকে, নচের ভিতরে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি
মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরের সাথে এসেছে ভিভো ওয়াই০১। একইসাথে থাকছে ২ জিবি / ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। অতিরিক্ত স্টোরেজের প্রয়োজন হলে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা উপলব্ধ। এই স্মার্টফোনে ১০ ওয়াট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান।
ভিভোর সস্তা মডেলগুলিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকে না। ভিভো ওয়াই০১-ও তার ব্যতীক্রম নয়। সিকিউরিটির জন্য ব্যবহারকারীদের ফেসআইডি ফিচারের উপর ভরসা রাখতে হবে। সফটওয়্যারের ক্ষেত্রে স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে রান করবে। পাশাপাশি এতে ভিভোর ফানটাচ ১১.১ ইন্টারফেস প্রি-ইনস্টলড আছে।





