জাতীয় ফিচার

ভারত সীমান্তে যে হত্যা চলছে তা বন্ধ করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত সীমান্তে যে হত্যা চলছে তা বন্ধ করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই আখ্যা দেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেটি মনে করিয়ে দিয়ে মুখপাত্র বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত। ভারত সীমান্তে যে হত্যা চলছে তা বন্ধ করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও গঙ্গার পানি বণ্টন ঠিকঠাক হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র