জাতীয় ফিচার

ব্যাংকের এমডি নিয়োগে এখন থেকে এএমডি-ডিএমডি পদে ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক

ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে যোগ্যতার মানদণ্ড আরও কঠোর করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এমডি হতে হলে প্রার্থীকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে সম্মিলিতভাবে বা পৃথকভাবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে।

বুধবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা নতুন সার্কুলারে এই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। আগের নীতিমালায় শুধু দুই বছরের অভিজ্ঞতা দেখলেই চলত এবং এএমডি বা ডিএমডি পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল না। নতুন নিয়মে এই দুই পদের অভিজ্ঞতা ছাড়া এমডি পদে মনোনয়নই দেওয়া যাবে না।

সার্কুলারে ব্যতিক্রম হিসেবে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির বা সমমানের পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা এবং জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডে দায়িত্ব পালনকারী কর্মকর্তারাও এমডি পদের জন্য যোগ্য বিবেচিত হবেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং সেক্টরে অনিয়ম, খেলাপি ঋণ ও দুর্নীতির ঘটনা বেড়ে যাওয়ায় সিনিয়র ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতেই এই কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এই নিয়ম কার্যকর হলে অনেক ব্যাংকের বর্তমান এমডি-সিইওদের মেয়াদ শেষে পুনর্নিয়োগ কঠিন হয়ে পড়বে এবং ব্যাংকগুলোকে অভিজ্ঞ নেতৃত্ব খুঁজতে বাধ্য করবে।

নতুন সার্কুলারটি তাৎক্ষণিক কার্যকর হয়েছে। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যে যেসব ব্যাংকের এমডি-সিইওর মেয়াদ শেষ হচ্ছে, তাদের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র