দেশ সংযোগ

বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ায় রুশ বিমান হামলায় ১৩ জন নিহত

বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রোববার রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

খবরে বলা হয়, নিহতদের মধ্যে দুই শিশুসহ অন্তত নয়জন বেসামরিক নাগরিক রয়েছে। তাদের অধিকাংশই ইদলিব অঞ্চলের জিসর আল-শুঘুরের ফল ও সবজির বাজারে নিহত হয়।

এ বিষয়ে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সিরিয়ায় চলতি বছর রাশিয়ার চালানো এটি সবচেয়ে ভয়াবহ হামলা এবং বড় ধরনের হত্যাকান্ড। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন ব্যবস্থাকে সমর্থন করা রাশিয়ার বাহিনী গত সপ্তাহে বিদ্রোহীদের ড্রোন হামলার পাল্টা জবাব দেয়। এতে দুই শিশুসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়।

ওই বাজারে চালানো হামলায় প্রাণে বেঁচে যাওয়া ৩৫ বছর বয়সী সাদ ফাতো নামের একজন শ্রমিক এএফপি’কে বলেন, তিনি আহতদের উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করেন। সেখানে রাশিয়ার বাহিনী আমাদের ওপর গোলা বর্ষণ করে। হামলার পর হতাহতরা সেখানে যেভাবে পড়ে ছিল তা অবর্ণনীয়। তার হাতে এখানো হতাহতদের রক্ত লেগে আছে বলে তিনি উল্লেখ করেন।

এএফপি’র এক সংবাদদাতা ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের বাজার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আবদেল রহমান বলেন, রাশিয়ার বিমান হামলায় জিসর আল-শুঘুরে ছয় বেসামরিক নাগরিক এবং এর কাছেই তিন বিদ্রোহী নিহত হয়েছে। ইদলিব শহরের উপকণ্ঠে এক হামলায় দুই শিশুসহ আরো তিনজন বেসামরিক নাগরিক এবং একজন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ মিক্সড ফ্রুট জুসের পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য