জাতীয় দেশ সংযোগ ফিচার

“বিএনপির প্রতি যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট”

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না"

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমার যুক্তরাষ্ট্রকে বলেছি সুষ্টু নির্বাচন করে দেখাবো। তারা আমাদের উপর খুব খুশি। কিন্তু তারা অসন্তুষ্ঠ বিএনপির প্রতি। কারণ তারা আশা করেছিল বিএনপি নির্বাচনে আসবে। কিন্তু জ্বালাও-পোড়াও করায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি হয়েছে।

আজ বুধবার বিকালে সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু। তাদের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। তারা চায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন। এর সঙ্গে তারা সংঘাতমুক্ত নির্বাচনও দেখতে চায়। আমরাও তাই চাই।

তিনি বলেন, তবে সংঘাতমুক্ত নির্বাচনের গ্যারান্টি আমরা দিতে পারি না। কারণ আমাদের সংস্কৃতি এমন না। এর জন্য সব দলের একমত হতে হবে। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করে দেখাবো।

ড. মোমেন বলেন, আমাদের নির্বাচনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছে। আমরা চাই ভোটাররা দলে দলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন।

মন্ত্রী বলেন, অন্য দেশে ভোট না দিলে জরিমানা হয়। কিন্তু আমরা তা করি না। আমরা ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানাই। দেশের বাইরে প্রবাসীদেরও ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। তারাও ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনাও চান একটি বড় দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হোক। কিন্তু বাংলাদেশে যে বড় দল বিএনপি রয়েছে, তাদের সেই মনমানসিকতা নেই। কারণ তাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। আর কয়েকবার নির্বাচিত হয়েছে ভুয়া ভোটের মাধ্যমে। এটাই তাদের সমস্যা।

আরও পড়ুনঃ স্প্যানিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করতে আহবান প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র