জাতীয়

আমরা জনগণের টাকায় চলি: স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা সবাই জনগণের ট্যাক্সের টাকায় চলি, সেই কথা যেন ভুলে না যাই।

আজ বুধবার বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে জেলাগুলোতে শতাধিক ও উপজেলায় পাঁচ শতাধিকসহ মোট ৬ শতাধিক হাসপাতাল আছে। সেসব হাসপাতালের চিকিৎসকদের সাধারণ মানুষকে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি শতভাগ নিশ্চিত করতে হবে।

দেশের চিকিৎসা ব্যবস্থা অতীতের তুলনায় উন্নত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসাসেবায় মানুষের ভরসার শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে বিএসএমএমইউ। এখানে কিডনি ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্যান্ট, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট, টেস্টটিউব বেবির জন্মদান, জোড়া শিশু আলাদা করাসহ জটিল জটিল রোগের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজও চিকিৎসাসেবায় সুনাম অর্জন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, যদিও গত ৫ বছর ডেঙ্গু মোকাবিলায়, করোনা মোকাবিলায় কেটে গেছে, তারপরও সামগ্রিক স্বাস্থ্যসেবাখাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। করোনা মোকাবিলায় অনেক উন্নত দেশকে পেছনে ফেলে এশিয়ায় প্রথম এবং বিশ্বে বাংলাদেশ ৫ম স্থান অধিকার করেছে।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু তার শাসন আমলের মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই প্রায় ৪০০ হেলথ কমপ্লেক্স চালু করেছিলেন। ১৯৭২ সালে এই প্রতিষ্ঠানে রক্ত পরিঞ্চালন কেন্দ্র চালুর সময় রক্ত নিয়ে গবেষণার কথা বলেছিলেন বঙ্গবন্ধু।

আরও পড়ুনঃ গাজীপুরে রেললাইন কাটল অবরোধকারীরা, বগি লাইনচ্যুত হয়ে ১ জন নিহত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র