জাতীয় দেশ সংযোগ ফিচার

গাজীপুরে রেললাইন কাটল অবরোধকারীরা, বগি লাইনচ্যুত হয়ে ১ জন নিহত

 

গাজীপুরে ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন। এর কিছুদূর যাওয়ার পরপরই বিকট শব্দে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে দু’একটি বগি ধানক্ষেতে ছিটকে পড়ে।

ছিলাই বিলের এখানে অবরোধ সমর্থকরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে এক ট্রেনের যাত্রী নিহত এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে।

তবে এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন দিয়েছে আইএমএফ

 

রিপোর্টার

About Author

3 Comments

  1. কেনিয়া ভ্রমণে লাগবে না ভিসা - Tathya Sangjog

    December 13, 2023

    […] আরও পড়ুনঃ গাজীপুরে রেললাইন কাটল অবরোধকারীরা, ব… […]

  2. "১৮ ডিসেম্বরের পর নির্বাচনি প্রচারণা ছাড়া কোনও সমাবেশ নয়" - Tathya Sangjog

    December 13, 2023

    […] আরও পড়ুনঃ গাজীপুরে রেললাইন কাটল অবরোধকারীরা, ব… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র