“নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাঠে আছে, তবে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য-সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে স্বতন্ত্র প্রার্থী মাঠে আছে, তবে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে। দলীয় কিংবা স্বতন্ত্র প্রার্থী কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করলে, সেটা আমরা দলগতভাবে দেখব।
আজ বুধবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে নির্দেশনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশি অনেক রাষ্ট্র যারা দ্বিধাদ্বন্দ্বে ছিল, নির্বাচন পর্যবেক্ষণ পাঠাবে কি পাঠাবে না, তারাসহ ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষণ পাঠাচ্ছে।
মন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৪৪ টি দলের মধ্যে ৩০ টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিয়েছে। প্রত্যেকটি আসনে গড়ে ৭ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করেছিল, তারপর সেই সব নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। এবারের নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামুলক, উৎসাহ ব্যাঞ্জক, দেশের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে অনেক উন্নত দেশে যে পরিমাণ ভোটার উপস্থিতি হয় না, তার থেকে বেশি ভোটার উপস্থিতি হবে ইনশাআল্লাহ।
ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে দেশের সকল রাষ্ট্রযন্ত্র কাজ করছে। নির্বাচন কমিশন যা চাচ্ছে সরকার তা বাস্তবায়ন করছে। আপনারা জানেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন দেশের অধিকাংশ ইউএনও, ওসিদের বদলি করেছেন, ডিসি এসপি বদলি করেছে। অতীতে এরকম ঘটনা ঘটেনি। সবমিলিয়ে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অনেক কঠোর।
জাতীয় পার্টির সঙ্গে জোট বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় পার্টি আমাদের মিত্র। ১৫ বছর ধরে গণতন্ত্র রক্ষায় ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের সঙ্গে কাজ করছে। এই নির্বাচনেও জাতীয় পার্টি আমাদের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। জাতীয় পার্টিসহ আমরা ২০০৮ সালে নির্বাচন করেছি, ২০১৪ সালে ও ২০১৮ সালেও জোটবদ্ধ নির্বাচন হয়েছিল। তবে এই নির্বাচনেও আলোচনা চলছে, তারা স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে প্রায় ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। তবে আমাদের অনেকের সঙ্গে কৌশলগত জোট হতে পারে।






আজ শহীদ বুদ্ধিজীবী দিবস - Tathya Sangjog
December 13, 2023[…] আরও পড়ুনঃ “নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাঠে আ… […]
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি - Tathya Sangjog
December 13, 2023[…] আরও পড়ুনঃ “নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাঠে আ… […]
জাতির পিতা ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog
December 13, 2023[…] আরও পড়ুনঃ “নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাঠে আ… […]