বাড়ছে করোনা সংক্রমণ; ৫ সুপারিশ কারিগরি কমিটির
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। এ অবস্থায় সবক্ষেত্রে মাস্ক পরাসহ পাঁচটি সুপারিশ করেছে কোভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
শনিবার রাতে কমিটির ভার্চুয়াল সভা থেকে এসব সুপারিশ করা হয় বলে কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদ্ধ স্থানে সভা না করা, দাপ্তরিক সভাগুলো যথাসম্ভব অনলাইনে করার পাশাপাশি অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভায় মাস্ক পরতে হবে। এছাড়া সব ক্ষেত্রে মাস্ক পরা, হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি মানতেও জনগণকে উৎসাহিত করার কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ ষষ্ঠ দফা বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ
করোনাভাইরাসের টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ যারা নেননি, তাদের টিকা নিতে উদ্বুদ্ধ করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বেসরকারি পর্যায়ে করোনাভাইরাস পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ নিতে বলেছে কমিটি।
উল্লেখ্য, বছরের মাঝামাঝি সময়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা কমে এসেছিল, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে দিনে শনাক্তের হার ছিল নিম্নমুখী। অগাস্টের শেষ সপ্তাহ থেকে দৈনিক শনাক্তের হার আবার বাড়ছে, গত কয়েক দিন ধরে এই হার থাকছে ৯ থেকে ১০ শতাংশের ঘরে।
শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করে এই ১৪১ জন নতুন রোগী শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় ৯ দশমিক ৬৬ শতাংশ।






মিয়ানমারের গোলা 'উসকানিমূলক' কি না তা খতিয়ে দেখছে সরকার - tathyasangjog
September 18, 2022[…] […]