জাতীয় ফিচার

বাসে আগুন-বোমায় ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাসে আগুন লাগানো বা বোমা বিস্ফোরণে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি আশ্বস্ত করে বলেন, এতে ভয়ের কিছু নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো আশঙ্কা নেই এবং প্রকৃত অপরাধীরা যাতে জামিন না পায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যারা বাসে আগুন লাগিয়েছে তারা অপরাধী উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং জনসাধারণসহ সবাইকে তাদের প্রতিরোধ করতে হবে। অপরাধীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশজুড়ে সাম্প্রতিক অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। রাস্তার পাশে পরিবহণ জ্বালানি বিক্রি কয়েকদিনের জন্য বন্ধ রাখা হবে, কারণ দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে এসব তেল ব্যবহার করতে পারে।

বাসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ বা আকস্মিক বিশৃঙ্খল মিছিল প্রতিরোধে গোয়েন্দা সংস্থার কোনো ব্যর্থতা রয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো গোয়েন্দা ব্যর্থতা নেই। এ পর্যন্ত কোনো বড় মিছিল হয়নি। সোমবার পুরনো ঢাকার একটি হাসপাতালের গেটে গুলি করে হত্যার বিষয়ে তিনি বলেন, অপরাধীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। এর আগে চট্টগ্রামে একই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া বা হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে অপরাধীদের প্রবেশ রোধ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত অতিক্রম করে প্রবেশ ঠেকাতে এবং দেশের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিতে অন্তর্বর্তী সরকার সন্তুষ্ট। নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ৫ লাখ ৫০ হাজার আনসার সদস্য এবং প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়া র‍্যাব, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা স্ট্যান্ডবাই থাকবেন। সাম্প্রতিক সহিংসতায় গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও অপরাধী শনাক্ত করা হচ্ছে। সরকার জনগণকে শান্তি বজায় রাখতে এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র