ফিচার বিশ্ব সংযোগ

“বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের’ কোনো ভূমিকা নেই।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প একথা বলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। আর মোদিকে ‘মহান নেতা’ উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যেকোনো ইস্যুতে একতাবদ্ধ।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি অন্য অনেক কিছুর চেয়ে ঐক্য গুরুত্বপূর্ণ। আমাদের চমৎকার ঐক্য রয়েছে। ভালো বন্ধুত্ব রয়েছে, যা আরও ঘনিষ্ঠ হচ্ছে। দেশ হিসেবেও ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। আমরা বন্ধু এবং আমরা এমনই থাকব।

এ সময় নরেন্দ্র মোদি বলেন, আমি খুবই খুশি যে, শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প পদক্ষেপ নিয়েছেন ও টেলিফোনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববাসী এটা মনে করে যে ভারত পুরো সময়টাতে নিরপেক্ষ ছিল, কিন্তু এটা সত্য নয়। ভারতের একটা পক্ষ আছে, আর তা হলো শান্তির পক্ষ।

এদিকে সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশে ক্ষমতার পালাবদলে মার্কিন ‘ডিপ স্টেট’র জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প জানান, বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার