জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটোনায় যুক্তরাষ্ট্রের বোস্টনে প্রতিবাদ

পুলিশের গুলিতে ২০ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সৈয়দ ফয়সাল আরিফ নিহতের ঘটনায় ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ শহরের মেয়র অফিস ও পুলিশ দফতরের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।

বিক্ষোভে এক অংশগ্রহনকারী বলেন, আমরা মনে করছি, পুলিশ চাইলেই তাকে বাঁচাতে পারত। এ জন্য আমরা মেয়র অফিস ও পুলিশ দফতরের সামনে বিক্ষোভে নেমেছি। এখানে বাংলাদেশসহ অন্যান্য কমিউনিটির মানুষ এসেছেন এবং প্রতিবাদে শামিল হয়েছেন।

এরপর তারা যান পুলিশ দফতরে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত আরিফের বাবা। তিনি বলেন, আমার ছেলের ব্যাকগ্রাউন্ড আপনারা যাচাই করতে পারেন। আমি এ ঘটনা মেনে নিতে পারছি না।

এদিকে পুলিশের দাবি, স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ছুরি হাতে থাকা সৈয়দ ফয়সাল আরিফকে ধাওয়া করে তারা। একপর্যায়ে আরিফকে ছুরি ফেলে দিতে বললে তিনি পুলিশের দিকে এগোতে থাকেন। এ সময় পুলিশ তার বুকে পরপর পাঁচটি গুলি করে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র