বক্তব্যের সময় মঞ্চ ভেঙে আহত ওবায়দুল কাদের
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক নেতাকর্মীদের মিলনমেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে।
এসময় মঞ্চে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে আহত হয়েছেন। মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।
তবে মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর আবারও বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলবো, আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোন মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা কেন?
আরও পড়ুনঃ “সরকার আদালতের কাজে হস্তক্ষেপ করে না”






রেলওয়ের আট হাজার অস্থায়ী কর্মীকে ছাটাইয়ের সিদ্ধান্ত - tathyasangjog
January 6, 2023[…] […]
বাংলাদেশের সঙ্গে আমেরিকার অনেক ভালো সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
January 6, 2023[…] […]
বিএনপির সম্মুখসারির অনেক নির্বাচন করতে চায়: তথ্যমন্ত্রী - tathyasangjog
January 6, 2023[…] […]
বিএনপির সম্মুখসারির অনেকে নির্বাচন করতে চায়: তথ্যমন্ত্রী - tathyasangjog
January 6, 2023[…] […]