জাতীয় ফিচার

“বঙ্গবাজার মার্কেটটি ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছিল”

"বঙ্গবাজার মার্কেটটি 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ' ঘোষণা করা হয়েছিল"

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ২০১৯ সালের ২ এপ্রিল বঙ্গবাজার মার্কেটটি ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর ১০ বার নোটিশ দেয়া হয়, কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

আজ মঙ্গলবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ব্রিফিংয়ে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।

জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ২০১৯ সালের ২ এপ্রিল এই ভবনটি ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছিলাম এবং ব্যানারও লাগিয়ে দিয়েছিলাম। এরপরে ১০ বার নোটিশ দিয়েছি যে, এই ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস বা আমার করণীয় যা যা ছিল তা করেছি। তারপরও এখানে ব্যবসা চলছিল।

দশবার নোটিশ দিয়েছেন এরপরে বিষয়টি দেখার দায়িত্ব সিটি করপোরেশনের বা রাজউকের। তাদের অবহেলার কারণে কী ঘটনা ঘটেছে? এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, এ প্রশ্নটার উত্তর আমার কাছে নেই। এ প্রশ্নটা যে সংস্থার নাম আপনি উচ্চারণ করলেন, তাকে জিজ্ঞাসা করাটা বেটার। আমরা এ মার্কেটের সামনে এরকম ব্যানারও টাঙিয়েছিলাম ২০১৯ সালে। আপনারা মিডিয়া প্রতিনিধিরা অবশ্যই জানেন, এরকম ব্যানার আমরা টাঙিয়েছি, আপনারা দেখেছেন।

কেউ হতাহত হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আজকের ঘটনায় সিভিলিয়ান কেউ এখনও হতাহত হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু ফায়ার সার্ভিসের ৮ জন আহত হয়েছেন এবং দুজন ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বার্ন ইউনিটে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন আর ছড়াবে না। কিন্তু নির্বাপণ করতে আমাদের আর একটু সময় লাগবে।

উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক।

তিনি বলেন, প্রধান কারণ (বেগ পাওয়ার) হলো উৎসুক জনতা। আমি আপনাকে একটি ভিডিও দেখাতে চাই।

এ সময় মোবাইলে একটি ভিডিও দেখিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনার ভিডিওটা দেখতে হবে। আপনি এ ভিডিওটি দেখুন, আমি নিজে করেছি। কোন জায়গা দিয়ে আমরা ফায়ার সার্ভিস কাজ করব? কোথায়, কীভাবে?

এছাড়াও প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

আরও পড়ুনঃ একনেকে ৪ হাজার ২৫২ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র