খেলা

ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল

ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল। নতুন র‍্যাংকিং্যে সাবিনা-কৃষ্ণারা আছে ১৪০তম স্থানে।

গতকাল বৃহস্পতিবার ফিফা সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করেছে।

এর আগের র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৪৭ নম্বরে। চলতি বছরে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ ফিফা র‌্যাংকিং। গত বছর ১০ ডিসেম্বর ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩ নম্বরে। এরপর এ বছরের প্রথম র‌্যাংকিং ঘোষণা হয়েছিল ২৫ মার্চ। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫ নম্বরে। জুনে ছিল ১৪৬ নম্বরে।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবল দল সেপ্টেম্বরে নেপালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ফাইনালে ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক নেপালকে। ইতিহাসগড়া শিরোপা জয়ের পরই বাংলাদেশ এক লাফে ৭ ধাপ এগিয়ে গেলো ফিফা র‌্যাংকিংয়ে।

সাফের সেমিফাইনালে নেপালের কাছে হেরে বিদায় নেওয়া ভারতের অবনতি হয়েছে ৩ ধাপ। তারা ৫৮ থেকে এবং ৬১তম অবস্থানে।

আরও পড়ুনঃ ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলা

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে
Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর