জাতীয় ফিচার

প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি: উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি। অনেক রাজনৈতিক নেতা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিব্রতকর বক্তব্য দিচ্ছেন, মানুষ আপনাদের মার্জিত বক্তব্য আশা করে।

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগের দোসর জনপ্রতিনিধিরা পালিয়েছে। এমন যেসব প্রতিষ্ঠানের প্রধানরা পালিয়ে গেছে সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। তবে প্রশাসকরা জনপ্রতিনিধি না হওয়ায় তাদের কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অন্ততপক্ষে সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোতে নির্বাচন হওয়া জরুরি। যাতে শহরের মানুষ স্বস্তি পেতে পারে।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র