জাতীয় ফিচার

পূর্বাচলে ১০ কাঠা প্লট কেলেঙ্কারি: হাসিনা-রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ১ ডিসেম্বর!

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাইঝি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই দিন ধার্য করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, শেখ রেহানার নামে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন এই মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন:

সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন

সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন

রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা

সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমসহ মন্ত্রণালয় ও রাজউকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

গত ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ৩২ জন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন।

এই মামলার রায়কে ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ১ ডিসেম্বরের রায়ে দুর্নীতির এই বড় অভিযোগে আসামিদের শাস্তি হলে তা রাজনৈতিকভাবেও ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র