জাতীয় ফিচার

পুলিশের নতুন আইজিপি হলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন

পুলিশের আইজিপি হচ্ছেন র‍্যাবের ডিজি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ দায়িত্ব পালন করবেন।

এদিকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এম খুরশীদ হোসেন। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও ৩০ সেপ্টেম্বর এ পদে দায়িত্ব নেবেন।

আরও পড়ুনঃ অবসরে গেলেন আইজিপি ড.বেনজীর আহমেদ

এর আগে আজ দুপুরে সকালে পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, আইজিপি বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বরে অবসরে যাচ্ছেন। প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।

বর্তমান আইজিপি বেনজীর আহমেদের চাকরির মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপির দায়িত্ব নেবেন। তিনি র‌্যাবের ডিজি পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র