জাতীয় ফিচার

পুলিশকে জনবান্ধব করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশকে জনবান্ধব ও মানবিক করার জন্য সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “জনবান্ধব পুলিশ গড়ে তুলতে পারলেই বাহিনীর উপর থেকে অতীতের কলঙ্ক মুছে যাবে। আমরা পুলিশকে মানবিক ও জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি।” তিনি আরও জানান, আগামী নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূর্ণ প্রস্তুত রয়েছেন।

এর আগে দুপুরে তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন করেন। এ সময় তিনি একাডেমি ভবন ঘুরে দেখেন এবং বিভিন্ন কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক শরিফা হক, জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র