বিশ্ব সংযোগ

পাকিস্তানে ভারি বৃষ্টিপাতে ভূমিধসে নিহত ২৯

ভারি বৃষ্টিপাতে পাকিস্তানের কয়েকটি প্রদেশে ভূমিধস ও বাড়ি ধসে পড়ার ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন।

পাকিস্তানের তিন প্রদেশ বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও আজাদ-কাশ্মিরে গত দুদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনাও।

এতে তিন প্রদেশ মিলে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। পাহাড়ি এই প্রদেশে ২৩ জনের মৃত্যু হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে প্রদেশের বেশিরভাগ অঞ্চল ডুবে গেছে।

ভূমিধসে পাহাড়ি এলাকায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আকস্মিক বন্যায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বেশ কিছু সড়ক।

এদিকে আগামী ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত বেলুচিস্তানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পাকিস্তান আবহাওয়া বিভাগ। প্রতিকূল আবহাওয়ার কারণে ইসলামাবাদ, গিলগিট ও স্কারদু শহরের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা