পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোশাখানা দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের ট্রায়াল কোর্ট।
শনিবার এই রায় দেয়া হয়। মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার।
এ বিষয়ে হুমায়ুন দিলাওয়ার বলেন, ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে জাল বিবরণ জমা দিয়েছেন। তিনি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। নির্বাচনী আইনের ১৭৪ ধারার অধীনে পিটিআই প্রধানকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দিলাওয়ার আদালতের আদেশ কার্যকর করার জন্য আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিশ প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
চলতি বছরের ১০ মে রাষ্ট্রীয় উপহারসামগ্রী বিক্রির অভিযোগে করা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ “খুনীরা শুধু বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেতো”





